
বগুড়ার ধুনট উপজেলায় নজরুল ইসলাম (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট ও মুখোশ পরা দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধুনট-জোড়শিমুল পাকা সড়কের ইছামতী নদীর আড়কাটিয়া সেতুর দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামের সামসুল হকের ছেলে। তিনি কালেরপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইছামতী নদীর তীরে আড়কাটিয়া বাজার। তিনি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আড়কাটিয়া বাজারে একটি স্টলে বসে ইফতার করেন। এরপর বাজার থেকে কিছু কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেন।
এমন সময় কয়েকজন হেলমেট ও কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত নজরুল ইসলামকে ধাওয়া করে। তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। আড়কাটিয়া সেতুর পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে ধরে ফেলে। রামদা দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘হেলমেট ও মুখোশ পরে থাকায় হামলাকারীদের পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁদের পরিচয় পেলে মামলা করব।’
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে