বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে মুশফিকুর রহমান নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।
মুশফিকুর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাকশবা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আমজাদীয়া নামে ওই আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া নেন তিনি।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক খোরশেদ আলম মৃতের নাম পরিচয় নিশ্চিত করে জানান, জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখা গেছে।
হোটেল কর্তৃপক্ষের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার চিকিৎসার কাজে বগুড়া এসে এই হোটেলের চারতলার একটি কক্ষ ভাড়া নেন মুশফিকুর রহমান। আজ দুপুরের পর থেকে রুম বন্ধ দেখে একাধিকবার তাঁর মোবাইলে কল দেন হোটেল ম্যানেজার মো. বুলবুল আহমেদ বোরহান। এ ছাড়া দরজায় অনেকক্ষণ টোকা দেওয়ার পরও না খুললে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশে খবর দেন ম্যানেজার। পুলিশ গিয়ে জানালার ফাঁক দিয়ে মুশফিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের বগুড়ায় আসতে বলা হয়েছে।
তাজমিলুর আরও বলেন, যেহেতু দরজা ভেতর থেকে বন্ধ ছিল সেহেতু প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটি আত্মহত্যা। তবে পরিবারের সঙ্গে কথা বললেও হয়তো সঠিক কারণ জানা যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে