রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জখম হয়েছেন আবু ফজল মোহাম্মদ সিদ্দিক (৩৭) নামে এক যুবক। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে। হামলাকারী যুবকের নাম মনিরুল ইসলাম জমজম (৩৮)।
আবু ফজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. রাকেশ পাণ্ডে জানান, পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার মাগরিব নামাজের জামাতের সময় উপজেলার উত্তর কলিগ্রাম এলাকার মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।
হামলাকারী মনিরুল ইসলাম জমজম কলিগ্রামের আয়েজ উদ্দীনের ছেলে। একই গ্রামের বাসিন্দা আবু ফজল মোহাম্মদ সিদ্দিক অগ্রণী ব্যাংক বাজুবাঘা শাখায় কর্মরত।
মসজিদের ইমাম আব্দুল খালেক বলেন, ‘জামাতে ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।’
আহতের ভাই আবু সাঈদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে আবুল ফজলকে ছুরি মেরে আহত করা হয়েছে।
ঘটনার পর থেকে পলাতক মনিরুল ইসলাম জমজম। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল করিম বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে