
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় চাঁপাইনবাবগঞ্জের এক আসামির এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন। আসামির নাম মুন্সি নজরুল ইসলাম সুজন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩০ জুন একটি ভুয়া ফেসবুক আইডি থেকে চাঁপাইনবাবগঞ্জের পাঠানপাড়া এলাকার এক ব্যক্তি ও তাঁর মেয়েকে কটূক্তি করে পোস্ট দেন নজরুল ইসলাম। এ নিয়ে ভুক্তভোগী ব্যক্তি মামলা করেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে এক বছরের কারাদণ্ড দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বেগম। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন না। তিনি অনেক দিন ধরেই পলাতক ছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে