নষ্ট অটোরিকশা চালাতে রাজি না হওয়ায় নাটোরের সিংড়ায় হারুন আলী (৪০) নামের এক অটোরিকশা চালককে পিটিয়েছিলেন সিংড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা। তাঁকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
আজ শনিবার রাতে নাটোরের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এসপি তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন গণমাধ্যমে সিংড়া থানার একজন সহকারী উপ–পরিদর্শক (এএসআই) কর্তৃক একজন রিকশাচালক মারধরে শিকার হওয়ার খবর জানতে পারি। খোঁজ নিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে সত্যতা নিশ্চিত হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সিংড়া থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না। এ বিষয়ে অধিকতর তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রিকশা নিয়ে দমদমা থেকে সিংড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন হারুন আলী। উপজেলা পরিষদ রোড এলাকার দেশ ফার্নিচার দোকানের সামনে পৌঁছালে এএসআই সেলিম রিকশাটি থামাতে বলেন। এক কনস্টেবলসহ তিনজন রিকশায় উঠে সিংড়া বাসস্ট্যান্ডে নিয়ে যেতে বলেন। চালক সেলিমকে জানান, হঠাৎ করেই রিকশার মিটারের তারের সংযোগ ঢিলা হয়ে যাওয়ায় গাড়ি চলছে না। তিনি নিজেও এক হাতে হ্যান্ডেল ও এক হাতে তার ধরে এ পর্যন্ত এসেছেন। এই অবস্থায় তিনজনকে নিয়ে রিকশা চালানো সম্ভব হবে না। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম হারুনের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ লাইনে প্রত্যাহার করার পর অভিযুক্ত এএসআই সেলিম রেজার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে