
দুই মামলায় পরোয়ানার আসামি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুলতান মাহমুদ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভাঁড়ারার পার্শ্ববর্তী দোগাছী ইউপির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ তুহিন। তিনি বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সুলতান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।’
জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ‘সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
২০২১ সালের ২৬ ডিসেম্বর ভাঁড়ারা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই বছরের ১১ ডিসেম্বর নৌকার প্রার্থী ও তৎকালীন চেয়ারম্যান আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন।
২০২২ সালের ১৫ জুন ভাঁড়ারা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী টানা ২৫ বছরের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদ খান। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আবু সাঈদ খান। আর সুলতান মাহমুদ উপজেলার বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী মোশারোফ হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে