
বগুড়ার ধুনটে এক শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা মামলায় চার যুবকের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২। আজ রোববার দুপুর ১২টার দিকে জনাকীর্ণ আদালতে আসামি ও বাদীপক্ষের লোকজনের উপস্থিতিতে রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আসামিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নছরতপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাপ্পী আহম্মেদ, দলিল উদ্দিনের ছেলে কামাল পাশা, ছানোয়ার হোসেনের ছেলে শামিম রেজা ও মৃত সাহেব আলীর ছেলে লাভলু শেখ।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী ধুনট থানার নছরতপুর গ্রামের বেলাল হোসেন ও তাঁর স্ত্রী মরিয়ম ডেইজি গার্মেন্টসকর্মী হওয়ায় ঢাকায় বসবাস করেন। তাঁদের একমাত্র শিশু মেয়ে মাহি উম্মে তাবাছুম (৭) গ্রামে দাদা-দাদির কাছে থাকত। গত ২০২০ সালের ১৪ ডিসেম্বর রাতে বাদীর পরিবারের সবাই নছরতপুর পশ্চিমপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে অংশ নিতে যান। রাত ১০টার দিকে তাবাছুম ওয়াজ মাহফিল থেকে দোকানে মিষ্টি কিনতে গিয়ে নিখোঁজ হয়। পরে রাত দেড়টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ে তাবাছুমের মরদেহ পাওয়া যায়।
পরদিন ১৫ ডিসেম্বর ধুনট থানায় বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন। পরবর্তী সময়ে গত বছরের ২৫ নভেম্বর ধুনট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক মামলাটির তদন্ত শেষে আদালতে চারজনের নামে অভিযোগপত্র দাখিল করেন।
বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর স্পেশাল সরকারি কৌঁসুলি (পিপি) আশেকুর রহমান বলেন, আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করায় বাদীপক্ষ খুশি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে