রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজের নামে সক্রিয় একটি ফেসবুক আইডির মেসেঞ্জার থেকে ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টিকে মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রলীগ নেতা। গতকাল রোববার নগরীর রাজপাড়া থানায় এই জিডি করেন মুবীন নিজেই।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৯ মার্চ রাত ১১টায় এক ছোট ভাইয়ের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ডা. সিরাজুম মুবীন সবুজ নামে ফেইক ফেসবুক আইডি খুলে তাঁর নাম ব্যবহার করে খারাপ ছবি ও বাজে চ্যাট লিস্ট বিভিন্ন মহলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও অপপ্রচার। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাই তিনি এ জিডি করছেন।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, সিহাব অনিক নামের একটি ফেসবুক আইডি থেকে ‘সিন্ডিকেট’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে চ্যাট লিস্টগুলো দেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি অপপ্রচারকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। প্রয়োজনে তিনি এ নিয়ে মামলা করবেন।
এই জিডির সত্যতা স্বীকার করে ছাত্রলীগ নেতা ডা. সিরাজুম মুবীন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের মহানগর ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে আমার ফেসবুক চ্যাট লিস্ট তৈরি করা হয়েছে। এতে খুবই আপত্তিকর কথাবার্তা এবং ছবির আদান-প্রদান দেখানো হয়েছে। এ নিয়ে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। যার সঙ্গে এই চ্যাট লিস্ট দেখানো হচ্ছে, সে-ও সবাইকে বলেছে যে তার সঙ্গে আমার এ ধরনের কোনো কথা কখনো হয়নি। সেই জন্য থানায় জিডি করেছি।’
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। গতকাল সন্ধ্যার পরে থানায় যোগ দিয়েছি। জিডির বিষয়টি আমার জানা নেই। এ ধরনের জিডি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে