বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শহরের নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
আহতেরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ী এলাকার তপন মন্ডলের ছেলে দোকান কর্মচারী রিংকু মন্ডল (২৬) ও মোহাম্মদ আলীর ছেলে মোটরশ্রমিক জাফেল আলী (৩০)।
আহত দুজনই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, তাঁরা দুজন একই এলাকার বাসীন্দা। ইফতারের আগে সন্ধ্যায় নামাজগড় স্বদেশ ক্লিনিকের সামনে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ের তাঁরা একে অপরকে ছুরিকাঘাত করেন।
ওসি আরও বলেন, হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। কী বিষয়ের তাঁদের মধ্যে বিরোধ তা এখনো জানা যায়নি। তবে তাঁদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক দেখানো হবে বলেও জানান ওসি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে