
রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাজেম নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, আহত অবস্থায় কাজেমকে দুপুর সাড়ে ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত কাজেমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম জানান, নাসিম ও আকাশ নামের দুই তরুণ দুপুরে কাজেমের বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন তিনি বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে কাজেমের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়ান দুই তরুণ। কথা-কাটাকাটির একপর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করে।
রফিকুল আলম আরও জানান, ঘটনার পর নাসিম ও আকাশ পালিয়েছেন। তাঁদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে