শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিবাদে অর্থায়নের জন্য বিদেশ থেকে টাকা আসার ঘটনাগুলো তদন্তের ক্ষমতা চায় পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান ও অতিরিক্ত আইজিপি এসএম রুহুল আমিন।
অ্যান্টি টেররিজম ইউনিট প্রধান বলেন, ‘মধ্যপ্রাচ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জঙ্গিবাদে অর্থায়নের জন্য টাকা এসেছে। জঙ্গিদের পেছনে অর্থের জোগানদাতাদেরও খুঁজে বের করতে কাজ চলছে।’
তিনি বলেন, ‘বিদ্যমান আইন অনুযায়ী এ ধরনের অভিযোগগুলো কেবল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করে। কিন্তু জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করা পুলিশের বিশেষায়িত ইউনিট এটিইউ এবং সিটিটিসি আইনের সংশোধন চায়। এ জন্য আইনের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে মানি লন্ডারিংয়ের অভিযোগ পুলিশের এটিইউ এবং সিটিটিসি তদন্ত করতে পারে।’
এসএম রুহুল আমিন আরও বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে কখনো তৃপ্তির ঢেকুর তোলার কোনো সুযোগ নেই। জঙ্গিরা সব সময় চাইবেই আমাদেরকে আউট স্মার্ট করার জন্য। আমাদেরও চেষ্টা থাকবে যে আমাদেরকে তারা যেন আউট স্মার্ট না করতে পারে। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমরা জানি জঙ্গিরা এখন সেই অর্থে এখন সংগঠিত আকারে নেই। তবে অনলাইন প্ল্যাটফর্মে তারা জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করছি।’
এর আগে ‘জঙ্গিবাদ দমনে বিট ও কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা ও কৌশল’ বিষয়ক কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালায় আরও বক্তব্য রাখেন, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও রাজশাহী নগর পুলিশের কমিশনার আনিসুর রহমান। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট এবং ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে