রংপুরের কাউনিয়ায় পায়ে শিকল বাঁধা অজ্ঞাতনামা এক যুবকের (২৫) রক্তাক্ত মরদেহ পড়ে ছিল ট্রেনের ছাদে। আজ সোমবার দুপুরে কাউনিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কুড়িগ্রাম এক্সপ্রেসের বগির ওপর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া রেলওয়ে স্টেশন মাস্টার হোসনে মোবারক। তিনি বলেন, দুপুর ১টার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া স্টেশনে আসে। স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর পর প্ল্যাটফর্মে থাকা লোকজন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শেষের দিকে ঠ-বগির ওপরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি রেলওয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ছাদ থেকে এক পায়ে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
স্টেশনের প্ল্যাটফর্মের লোকজন জানান, তাঁরা ট্রেনের ছাদ থেকে বগিতে রক্ত গড়িয়ে পড়তে দেখে থেকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রেনের ছাদ থেকে মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে