
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত একজনের নাম মারুফ। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী। অপর তিনজন হলেন ম্যানেজমেন্ট বিভাগের ১১ ব্যাচের ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ ব্যাচের মাসুদ ও স্বপন।
পুলিশ জানিয়েছে, ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে শুনে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। সংঘর্ষে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসবে এক ছাত্রীকে উত্ত্যক্ত করে এক বহিরাগত। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিরাগতরা আটক করে মারধরের হুমকি দেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই সহপাঠীকে ছাড়িয়ে আনতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাওয়া ও পালটা ধাওয়া হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে চলে কয়েক দফা ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১০টা) দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
রংপুরের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর পরেও আমরা কঠোর নজর রাখছি। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে