রংপুরে পরকীয়া প্রেমের জেরে সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, নগরীর হাজীরহাট রণচণ্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ জুন) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিকেল ৫টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ মহানগর পুলিশ কার্যালয়ে উপ–পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, স্বামী বয়স্ক হওয়ায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। বছরখানেক আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গেও সম্পর্কে জড়ান শাহনাজ। তবে পরে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে শাহনাজ বিষয়টি মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে পথের কাঁটা থেকে সরিয়ে দিতে বলেন।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ বলেন, গত ২৬ জুন দিবাগত রাত ২টার দিকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহনাজের বাড়ির উঠানে সাদ্দামকে দেখতে পান মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে দুজনেই বেরিয়ে মাঠের দিকে যেতে থাকেন। সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকেন। সাদ্দাম হঠাৎ কাদায় পা পিছলে পড়ে যান। এই সুযোগে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন মঞ্জুরুল। হত্যার পর সেটি শাহনাজকে জানান।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আরও বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর। তাঁর স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতেন। একাই একটি ঘরে থাকতেন শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তাঁরা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে