
দিনাজপুরের বিরল থেকে বস্তাবন্দী অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই শিশুর নাম রিমন ও ইমরান। এঘটনায় শিশুদের বাবা শরিফুল পলাতক রয়েছেন।
স্থানীয় ও পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা শরিফুল ইসলাম তার দুই সন্তানকে কাপড় কিনে দেওয়ার জন্য বাসা থেকে সন্তানদের নিয়ে যায়। পরে বাসায় ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার সকালে শরিফুল নিজেই শিশুদের দাদা রফিকুল ইসলামকে ফোন করে ওই বিদ্যালয়ে শিশুরা আছে বলে খবর দেয়। পরে সেখানে গিয়ে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে বস্তাবন্দী মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবার। পরে পুলিশ বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, শিশু দুটির বাবা-মায়ের মধ্যে পারিবারিক ঝামেলার কারণে প্রায় ৩ মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা দুই শিশুর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। তবে শিশু দুটোর বাবাকে খুঁজে পাওয়া গেলে প্রকৃত রহস্য জানা যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে