নীলফামারীতে খাদ্যগুদামে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্তকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী ভুয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি খাদ্যগুদামে অডিট করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার নতুনবাবু পাড়ার ডা. জহুরুর হক সড়কের বাসিন্দা মৃত ইয়াছিন আলীর ছেলে শাহাজাহান আলী (৩৭) ও একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের নলছাপাড়ার কেতাব আলীর ছেলে আতাউর রহমান (৩৫)।
এ বিষয়ে খাদ্যগুদামের কর্মকর্তা হুমায়ূন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুর পৌনে ৩টার দিকে প্রাইভেটকারে করে ওই ভুয়া দুই এনএসআই সদস্য খাদ্যগুদামে প্রবেশ করেন। তাঁদের মধ্যে শাহজাহান আলী এনএসআইয়ের মাঠ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তদন্ত করেন। এ সময় তাঁরা জানান ১০ হাজার টাকা ঘোষ দিলে তদন্ত করবেন না। এ কথা শুনে ও আচরণ দেখে সন্দেহ হলে আমি গোপনে পুলিশকে বিষয়টি অবগত করি। পরে পুলিশ এসে ওই দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
নীলফামারী থানার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রতারণার কথা স্বীকার করেছেন। পরে খাদ্যগুদামের কর্মকর্তা হুমায়ূন কবির নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে