
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি গ্যারেজের নাইটগার্ড দুদু মিয়াকে(৬০) শ্বাসরোধে হত্যার পর পাঁচটি অটোরিকশা চুরি করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই গ্যারেজে নাইটগার্ডের দায়িত্বে ছিলেন।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গ্যারেজের মালিক জিন্নু মিয়ার অভিযোগ, আগেও গ্যারেজ থেকে অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। চিহ্নিত একটি চোর চক্র পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে