
দিনাজপুরের বিরলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম বাবু (৫৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। রফিকুল ইসলাম বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের উত্তর বড় গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী কাঁঠালতলী বাজার থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে কে বা কারা তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তার পাশে আলুখেতে ফেলে রেখে পালিয়ে যায়।
রাত ১০টার দিকে স্থানীয় ভ্যানচালক শ্যামল ভ্যান নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় সাইকেল পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে স্থানীয়রা গিয়ে তাঁর রক্তাক্ত লাশ আলুখেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে