ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পুরাতন বিমানবন্দর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের হারুন ইসলাম (২০), একই গ্রামের মো. আনারুল (২৭), হরিনারায়নপুর গ্রামের আনোয়ার হোসেন (৩০) ও আরাজি পস্তমপুর গ্রামের বিপুল ইসলাম (২৪)।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও–পীরগঞ্জ সড়কের পুরাতন বিমানবন্দর এলাকায় একদল ডাকাত রাস্তায় কলাগাছ ফেলে ব্যারিকেড দেয়। এ খবর শুনে ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো ছোরা উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে