রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি সাইদুল ইসলাম হ্যালোকে (৪০) গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে তাঁকে হারাগাছের চওরাহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামি সাইদুল ইসলাম হ্যালোর বাড়ি রংপুর সদরের কোর্ট কার্তিক গ্রামে।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জল। তিনি বলেন, ‘২০০৯ সালের মাদক মামলার আসামি সাইদুলকে যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। রায়ের পর থেকে পলাতক থাকলে আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।’
আজ দুপুরে সাইদুল চওরাহাট বাজার এলাকায় ঘোরাফেরা করছেন বলে খবর পায় পুলিশ। এএসআই উজ্জল ও এএসআই রাশিদুল ইসলাম এবং ফোর্স আশরাফুজ্জামান ও আবু বক্কর সিদ্দিক চওরাহাট বাজারে অভিযান চালান। এ সময় সাইদুলকে তাঁরা সেখান থেকে গ্রেপ্তার করেন। এএসআই উজ্জল বলেন, ‘সাইদুলকে রংপুর আদালতে পাঠানো হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে