
মৌলভীবাজার কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঈদগাঁ টিলা গ্রামে ঈদের কাপড়ের জন্য মায়ের সঙ্গে অভিমান করে রিমা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে নিশ্চিত করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি।
রিমা আক্তার ঈদগাঁ টিলা গ্রামের নাজির মিয়ার মেয়ে।
রিমা আক্তারের বাবা নাজির মিয়া বলেন, শুক্রবার রিমার মা পরিবারের সবার জন্য বাড়িতে আসা ফেরিওয়ালাদের কাছ থেকে কাপড় কিনে দেন। কিন্তু রিমা আক্তার বায়না ধরে মার্কেট থেকে ঈদের কাপড় কিনবে। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ঘরে থাকা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামিম আকনজি বলেন, সকালে লাশ মৌলভীবাজার হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে