সিলেটে হিজড়ার বেশে থাকা এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে নগরের সুবহানীঘাট সবজিবাজার সংলগ্ন একটি খোলা জায়গা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তুষার মিয়া (২০) ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে। নগরের খাসদবির সাজু মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎজ্যোতি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘তুষার নারীর ছদ্মবেশে হিজড়ার রূপ ধরে থাকতেন। তিনি হিজড়াদের সঙ্গে চলাফেরা করতেন। ভোররাতে ওখানে তিনিসহ আরও ৩ / ৪ জন ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে গলায় রশি ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। ধস্তাধস্তিরও আলামত মিলেছে। আমরা জড়িতদের আটকের চেষ্টা করছি।’
তুষারের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তাঁর ভাই হিজড়া নন। কিন্তু হিজড়াদের সঙ্গে চলাফেরা করতেন। প্রতিদিনের মতো রাতে ভাইকে কয়েকজন হিজড়া ডেকে নিয়ে যান। এরপর কে বা কারা তাঁকে হত্যা করেছে। রাফি বলেন, ‘ময়নাতদন্ত শেষে এই মুহূর্তে আমরা তুষারের লাশ দাফনের জন্য নগরের মানিকপির টিলায় নিয়ে এসেছি। দাফন শেষে আমরা হত্যা মামলা করব।’
রাফি জানান, প্রাথমিকের পর তুষারের পড়ালেখা আর এগোয়নি। পরিবার থেকে নানাভাবে চেষ্টা করেও মাধ্যমিকে ভর্তি করা যায়নি। ধীরে ধীরে হিজড়াদের সঙ্গে মেলামেশা বাড়তে থাকে। একপর্যায়ে প্রায় প্রতি রাতেই হিজড়াদের মতো করে নিজেকে সাজিয়ে হিজড়া বন্ধুদের সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে শুরু করেন তুষার।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিজড়া বন্ধুরা তাঁকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। আজ সকাল ৯টার দিকে তুষারের মরদেহ নগরের সোবহানীঘাটে পাওয়া যায়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে