
মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে রিমা বেগম (২৮) নামের এক গৃহবধূর বিরুদ্ধে। আজ রোববার ভোরে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের দুবাইফেরত বাচ্চু মিয়ার ছেলে রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪)।
নিহত দুই শিশুর বাবা বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া বলেন, আজ রোববার ভোর ৪টার দিকে ঘুম ভেঙে গেলে বাচ্চু তাঁর স্ত্রী-সন্তানদের ঘরে পাননি। ঘরের দরজা খোলা দেখে বাচ্চু বাইরে খোঁজাখুঁজি করে বাড়ির পুকুরঘাটে দুই শিশুসন্তানের লাশ দেখে চিৎকার করেন। ধারণা করা হচ্ছে, পুকুরে চুবিয়ে তাদের মারা হয়েছে। পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, তাঁর ভাইয়ের স্ত্রী একজন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আহমেদ খান সুইট বলেন, ‘বাচ্চা দুটি কীভাবে মারা গেছে জানা নেই। তবে তাদের মা মানসিক ভারসাম্যহীন বলে শুনেছি।’
খবর পেয়ে হাসপাতালে ঘটনাস্থলে যান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ, পরিদর্শক (তদন্ত) কশৈন্যু প্রমুখ। এ বিষয়ে জানতে চাইলে ওসি মো. আলী মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, রিমা বেগমকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাচ্চা দুটিকে তার মা নিজেই হত্যা করেছেন। তবে তিনি মানসিক ভারসাম্যহীন কি না, এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, বাচ্চা দুটির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে