
বিশ্বম্ভরপুরে জাল ভোট দেওয়ার সময় সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক। আজ রোববার দুপুরে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর বাগগাঁও গ্রামের জিয়া রহমানের ছেলে নাঈম হোসেন (১৮) এবং একই গ্রামের মঞ্জুর আলীর ছেলে কামরুজ্জামান (১৯)।
জানা যায়, আজ দুপুরে সিরাজপুর বাগগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ওই দুজন ভোট দিতে এলে কেন্দ্রের সহকারী পোলিং এজেন্টের সন্দেহ হয়। এ সময় কেন্দ্র পরিদর্শন করতে আসা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হককে বিষয়টি জানানো হয়। পরে তিনি প্রাথমিক যাচাই-বাছাই করে সন্দেহ হলে তাঁদের পুলিশের মাধ্যমে থানা হেফাজতে পাঠান।
মো. আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্দেহজনক দুজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। কেউ অভিযোগ করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে