
হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে নাহিদ (১১) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উপজেলার রাণিগাও ইউনিয়নের কালেঙ্গা পূর্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নাহিদ রাণিগাও ইউনিয়নের কালেঙ্গা পূর্ব টিলা এলাকার জয়নাল আবেদিন বাবুর্চির ছেলে। সে কালেঙ্গো দারুল কোরআন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষার্থী আত্মহত্যা করার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল শনিবার মধ্যরাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।’
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নাহিদ মিয়া গত শুক্রবার রাতে মোবাইল ফোন নিয়ে খেলা করছিল। ওই সময় তার মা মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করেন ও বকা দেন। মায়ের বকা খেয়ে রাতে ঘরে ঘুমিয়ে যায় সে। এরপর গতকাল শনিবার দুপুরে অভিমান করে বসতঘরের বারান্দায় রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল মধ্যরাতে নাহিদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে