Ajker Patrika

সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবের আহ্বান ইউজিসির

আজকের পত্রিকা ডেস্ক­
সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাবের আহ্বান ইউজিসির

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নামের প্রস্তাব আহ্বান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইউজিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব বিষয়ে একটি অফিস নোট অনুমোদন করেছে ইউজিসি। অফিস নোটে ‘একটি পূর্ণাঙ্গ সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে সর্বসাধারণের নিকট প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করা হচ্ছে। পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে [email protected] (ই-মেইল আইডিতে) নাম পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।’

কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত