Ajker Patrika

বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
বুয়েটের ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, দেশে চলাচলে বিধিনিষেধ চলমান থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জুন, ১ জুলাই ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

বুয়েট এর আগে ১১ মে প্রথম দফায় ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত জানায়। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরীক্ষা পেছানো হয়েছে বলে জানানো হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন ও ১ জুলাই প্রাথমিক বাছাই ও ১০ জুলাই চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত