
মধ্য ইউরোপের প্রাণবন্ত সংস্কৃতির একটি দেশ হাঙ্গেরি। বৈচিত্র্যময় জীবনধারা এবং সৃজনশীল শিক্ষাব্যবস্থার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে হাঙ্গেরি বেশ সুপরিচিত। বর্তমানে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পাড়ি জমাচ্ছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ সহজ করতে প্রতিবছর হাঙ্গেরি সরকার দিচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ।
হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ’ দিয়ে আসছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০১৯ সাল থেকে এই প্রোগ্রাম চালু করা হয়েছে। মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অব হাঙ্গেরি এর আয়োজন করে থাকে। শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক হাতখরচ, স্বাস্থ্যভাতাসহ নানান সুযোগ-সুবিধা লাভ করবেন। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তরসহ নানা ডিগ্রিতে পড়তে পারবেন।
প্রোগ্রাম সময়কাল
আবেদনের যোগ্যতা
সুযোগ-সুবিধা
প্রয়োজনীয় কাগজপত্র
পার্টটাইম কাজের সুযোগ
হাঙ্গেরিতে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি আপনি ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পাবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী ঘণ্টায় ৬০০-৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট আয় করতে পারেন। এতে করে সহজেই নিজের বাড়তি খরচ চুকিয়ে নিতে পারবেন। এ ছাড়া পড়াশোনা শেষে হাঙ্গেরির সরকার শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় দিয়ে থাকে। সেই সময়ের
মধ্যে যদি আপনি একটি ফুলটাইম জব নিতে পারেন, তাহলে স্টুডেন্ট ভিসাটি জব ভিসায় রূপান্তরিত করতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২২
আবেদন শেষ: ১৫ জানুয়ারি ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট
অনুবাদ: সাদিয়া আফরিন হীরা

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে