পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বুধবার সকাল ১১টায় প্রক্টর ড. মো. হাসিবুর রহমানের নেতৃত্বে সহকারী প্রক্টরগণ বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল 'জনক জ্যোতির্ময়' এ ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরগণ হলেন-গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল হক, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আশিকুর রহমান অভি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে প্রক্টর হাসিবুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডির সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার সুন্দর পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব সময় সচেষ্ট থাকব। বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার জন্য আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাব।
এ সময় আরও উপস্থিত ছিলেন-সহকারী প্রক্টর মো. আশরাফুল ইসলাম, মো. ফারুক আহমেদ, মো. আতাউজ্জামান, খালেদা আক্তার ও মো. ইব্রাহিম খলিল।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে