হল ও বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ক্যাম্পাসের মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেপ্টেম্বরের মধ্যেই হল ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেট সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দিয়েছে। তারই সূত্র ধরে ইবিতে আজকের মশাল মিছিল।
বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আজিজুল হক পিয়াসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ও বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের পরে আর একদিনও বিশ্ববিদ্যালয়ের হলের বাইরে থাকতে চাই না। হল না খোলা হলে তালা ভেঙে হলে হলে ওঠা হবে। এর জন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায় প্রশাসনকে নিতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে আর কোনো টালবাহানা শিক্ষার্থীরা মানবে না। আমাদের শিক্ষাজীবন সচল করে দিন। শিক্ষাজীবন শেষ করতে দিন। শিক্ষার্থীদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে এবার অন্তত শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত নিন।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে