আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন। আগে পরীক্ষার লিসেনিং ও রিডিং অংশে পেনসিল বাধ্যতামূলক ছিল। একই সঙ্গে রাইটিং অংশে পেনসিল বা কলম ব্যবহারের ছিল স্বাধীনতা।
তবে নতুন নিয়ম অনুযায়ী, লিসেনিং, রিডিং এবং রাইটিং—এই তিনটি অংশে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে। নতুন এই নিয়ম কার্যকর হলে পেনসিল ব্যবহারের আর অনুমতি থাকবে না। সম্পতি আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নতুন নিয়ম কার্যকর করবে। একাডেমিক ও জেনারেল আইইএলটিএস উভয় পরীক্ষার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পরীক্ষার জন্য কেন্দ্রে শুধু পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। কারণ, কলম সরবরাহ করবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
২১ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে