ফেসবুকে ভাইরাল হওয়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের ফোনালাপ তদন্তে নেমেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। কলেজের অধ্যক্ষ কামরুন নাহার এবং অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপু মন্ত্রণালয়ের ডাকে বক্তব্য দিয়ে এসেছেন।
আজ বুধবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিভাবক ফোরামের নেতা মীর সাহাবুদ্দিন টিপু। তিনি বলেন, তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অধ্যক্ষ এবং তাঁকে ডাকা হয়েছিল। তবে যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে তাই তা নিয়ে কথা বলা নিষেধ আছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ সুজন জানান, অধ্যক্ষ এবং মীর সাহাবুদ্দিন টিপুকে তদন্তের জন্য আজ শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। সেখানে অডিও ফাইলটি জমা দেওয়া হয়েছে এবং অধ্যক্ষ স্বীকার করেছেন এটা তাঁরই ফোনালাপ। এ বিষয়ে সত্যতা মিলেছে বলে তিনি দাবি করেন। দুজনের কাছ থেকে এ বিষয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গত মঙ্গলবার ফোনালাপ তদন্তে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) খালেদা আক্তারকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্য হলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে