
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গবেষণা সহকারী, প্রদর্শকসহ চারটি পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে একদল চাকরিপ্রার্থী। আজ মঙ্গলবার সকালে মাউশি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় চার বছর পরও মাউশির সব নিয়োগ কার্যক্রম শেষ হয়নি। এ চাকরির আশায় অনেকের সরকারি চাকরি বয়সও শেষ হয়েছে।
তারা আরও বলেন, ৯৩ শতাংশ মেধায় নিয়োগ দিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। এ ছাড়া, নিয়োগে শূন্য হওয়া নতুন পদ যুক্ত করা, প্যানেল ব্যবস্থা রাখতে হবে।
জানা যায়, ২০২১ সালের আগস্টে ১০ম গ্রেডের প্রদর্শক ও গবেষণা সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আড়াই বছর পর গত ২৪ এপ্রিল লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এরপর গত ৪ মে থেকে ৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়নি। এখনই সঙ্গে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ল্যাবরেটরি সহকারী পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফল প্রকাশ করা হয়নি।
২০২০ সালের ২২ অক্টোবরে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪ হাজার ৩২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় মাউশি। এরপর নিচের দিকের পদগুলোতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হলেও দশম গ্রেডের প্রদর্শক, গবেষণা সহকারীসহ চারটি পদে এখনো পর্যন্ত চূড়ান্ত নিয়োগ দিতে পারেনি কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে