
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী সাফায়েত উল্যাহ। তিনি চাকরির সুযোগ পেয়েছেন গুগলের তাইওয়ান অফিসে ‘গুগল পিক্সেল টিমে’ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে।
মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তিনি।
ফেনীর ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের পড়াশোনা শেষ করে বর্তমানে ইনোসিস সলিউশনস নামে ঢাকার একটি সফটওয়্যার কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া ইউনিয়নের নাছির গ্রামে সাফায়েতের জন্মস্থান।
কখন বিষয়টি গুগল নিশ্চিত করেছে এবং কবে নাগাদ নিয়োগ হবে জানতে চাইলে তিনি বলেন, ৩ সেপ্টেম্বর গুগল থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিসেম্বরের শেষ দিকে গুগলে যোগ দেওয়ার কথা হয়েছে। তবে বিষয়টি ভিসা পাওয়ার ওপর ভিত্তি করে হচ্ছে।
সাফায়েত বলেন, `আমার জীবনের স্বপ্নের একটি প্রতিষ্ঠান ছিল গুগল। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পড়াশোনা করা প্রায় সবাই এমন স্বপ্ন দেখে। সেখানে আমি যেতে পেরেছি এটা আমার জন্য ও আমার পরিবারের জন্য অনেক বড় পাওয়া। সব মিলিয়ে অনেক ভালো লাগছে।'
অনুভূতি প্রকাশ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী বলেন, এত বড় একটা জায়গায় কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লাগছে। চেষ্টা থাকবে ওখানেও ভালো কিছু করার। যাতে দেশের সুনাম হয়।
সাফায়েতের গুগলে সুযোগ পাওয়ার বিষয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারেক বলেন, `আমাদের শিক্ষার্থীরা নিয়মিতই বড় বড় প্রতিষ্ঠানে কাজ করে দেশের ও আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে। আমরা প্রতিবছরই এমন সুসংবাদ পাই।' সামনের দিনেও শিক্ষার্থীদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আগস্টের প্রথম সপ্তাহে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আরেক শিক্ষার্থী সাদমান সাকিব।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে