
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সশরীরে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে আবাসিক হল আপাতত বন্ধ হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক পর্যায়ে অনুষ্ঠিতব্য লেভেল-৪ টার্ম-১ (১৬ ব্যাচ), লেভেল-৩ টার্ম-২ (১৭ ব্যাচ), লেভেল-২ টার্ম-২ (১৮ ব্যাচ) এবং লেভেল-১ টার্ম-২-এর (১৯ ব্যাচ) পূর্বঘোষিত চলমান সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। তবে সশরীরে পরীক্ষা স্থগিত হলেও কোনো আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে অনলাইনে পরীক্ষা নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। গত বুধবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩৭তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে চুয়েটের কয়েকটি হলে চারজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ ছাড়া কয়েক জনের শরীরে কোভিড-১৯-এর লক্ষণ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে