চীনে নর্থ ইস্ট অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটি সিএসসি বৃত্তি ২০২৫-২৬-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এতে আগ্রহী শিক্ষার্থীদের আইইএলটিএসের প্রয়োজন নেই। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
দেশটির সরকারের এ বৃত্তি সম্পূর্ণ অর্থায়িত। এর মধ্যে রেজিস্ট্রেশন ফি, টিউশন ফি, আবাসন সুবিধা, স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে। এ ছাড়া মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ৩ হাজার চায়নিজ ইউয়ান ও পিএইচডির শিক্ষার্থীদের সাড়ে ৩ হাজার চায়নিজ ইউয়ান দেওযা হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
জলবিদ্যা এবং জলসম্পদ, মৃত্তিকা প্রকৌশল, পুষ্টিবিজ্ঞান, পরিবেশ সুরক্ষা, কৃষিবিদ্যা, মাইক্রোবায়োলজি, উদ্ভিদ রোগবিদ্যা, হর্টিকালচার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শিল্প অর্থনীতি, মানবসম্পদ ব্যবস্থাপনা। এ ছাড়া পিএইচডির জন্য রয়েছে খাদ্যবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, কৃষি অর্থনীতি ও ব্যবস্থাপনা, ভেটেরিনারি মেডিসিন ইত্যাদি।
প্রয়োজনীয় তথ্য
আবেদনপত্র, বৈধ পাসপোর্টের কপি, সাদা ব্যাকগ্রাউন্ডে ছয়টি ২ ইঞ্চির ছবি, সর্বোচ্চ ডিগ্রির কপি, গবেষণা প্রস্তাব (৮০০ শব্দ), দুটি রিকমেন্ডেশন লেটার, শারীরিক পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ ২০২৫।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে