প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) ফল প্রকাশ করা হয়। ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল জানা যাবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, পরীক্ষার ফল ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষার ১০০ নম্বরের ভেতর ৯৩.৭৫ পেয়ে এক শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ ছাড়া সর্বনিম্ন স্কোর মাইনাস ৭ পেয়েছেন এক শিক্ষার্থী। এদিকে দুইটা উত্তরপত্র বাতিল হয়েছে এবং টেকনিক্যাল সমস্যার কারণে তিনজনের ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
ফরিদ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘একশ্রেণির কোচিং ব্যবসায়ী গুচ্ছের রেজাল্টের ব্যাপারে গুজব ছড়াচ্ছে। আমাদের টেকনিক্যাল বোর্ড শতভাগ রেজাল্ট করতে পেরেছে। কারও যদি সমস্যা মনে হয় তাহলে আমাদের ওয়েবসাইটে পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করতে পারবে।’
গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর সারা দেশে ২২টি কেন্দ্রে একযোগে গুচ্ছ ভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে ৩ হাজার আসনের বিপরীতে আবেদন করেন ৬৭ হাজার ১১৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। আগামী ১ নভেম্বর দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ২২টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের (‘সি’ ইউনিট) ভর্তি পরীক্ষা হবে।
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রাপ্ত স্কোর পাওয়ার পর গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ভর্তি নির্দেশিকা ও ভর্তির শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তির সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে