২০২৪–২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৯ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদন পদ্ধতি
অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহন করতে পারবেন।
আবেদন ফি
অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও থেকে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ (২০০+১০০) টাকা শুধু প্রি–পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
কোটা
বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি কর্তৃক প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
সতর্কতা
আবেদনপত্র প্রক্রিয়াকরণ, নিরীক্ষণ, বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ ও চূড়ান্তকরণ ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। নির্বাচিত কোনও প্রার্থীর দেয়া তথ্য অসম্পূর্ণ ও ভুল প্রমাণিত হলে, তার আবেদন/কলেজ নির্ধারণ/ভর্তি বাতিল বলে গণ্য হবে। যেকোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
অনলাইন আবেদন শুরু তারিখ ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা। আবেদনের শেষ তারিখ ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনের ফি জমাদানের শেষ তারিখ ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট। তালিকা প্রকাশ ও এসএমএস প্রদানের তারিখ ১৭মার্চ। ১ম নিশ্চায়নের শেষ তারিখ ১৯ মার্চ। দ্বিতীয় নিশ্চায়নের এসএমএস প্রদানের তারিখ ২২ মার্চ। দ্বিতীয় নিশ্চায়নের শেষ তারিখ ২৫ মার্চ। ওয়েবসাইটে তালিকা প্রকাশ ২৭ মার্চ। ভর্তি শুরু ৩ এপ্রিল এবং শেষ তারিখ ১২ এপ্রিল।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে