চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে কয়েকটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে, কয়েকটি বাকি আছে। জীববিজ্ঞান এর মধ্যে অন্যতম। অল্প সময়ে এ বিষয়ে কীভাবে প্রস্তুতি নেবে, সে পরামর্শ দিয়েছেন সামিহা হোসাইন।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো করতে হলে জীববিজ্ঞানে ভালো প্রস্তুতি থাকতে হবে। গুছিয়ে প্রস্তুতি নিলে উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষাও ভালো ফল করা সম্ভব।
বুঝে বুঝে পড়তে হবে
শিক্ষার্থীরা প্রায়ই একটি ভুল করে, জীববিজ্ঞান ও প্রাণিবিজ্ঞানের টপিকগুলো গৎবাঁধা মুখস্থ করে থাকে। এটি একদমই ঠিক নয়। মুখস্থ করলে সেটি পরবর্তী সময়ে মনে থাকে না বা ধারণাও স্পষ্ট হয় না। এ জন্য বুঝে পড়ার বিকল্প নেই।
বারবার রিভিশন দাও
কিছু শিক্ষার্থী প্রথম পৃষ্ঠা থেকেই পড়া শুরু করে। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে প্রথম পৃষ্ঠার পড়া মনে রাখতে পারে না। এদের জন্য পরামর্শ হলো—টপিকগুলো পড়া শেষ হলে পুনরায় রিভিশন দাও।
পড়া ভাগ করে নাও
পড়া প্রতিদিন ৭ থেকে ৮ পৃষ্ঠা করে বা তোমার সামর্থ্য অনুযায়ী ভাগ করে নাও। এরপর পড়া শুরু কর। তবে অবশ্যই বুঝে পড়তে হবে। নির্ধারিত পড়া সম্পন্ন হলে পরের পড়ায় যাও। এভাবে পুরো বইপড়া সম্পন্ন হলে পুনরায় রিভিশন দাও।
গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই
এ ক্ষেত্রে বাজার থেকে একটি টেস্ট পেপার কিনে নাও। তুমি যে টপিকগুলো পড়েছ, সেখান থেকে বিগত বছরে কোনো প্রশ্ন এসেছে কিনা মিলিয়ে নাও। এতে তোমার ভালো ধারণা হবে। তুমি নিজেই বুঝতে পারবে, কোন টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে।
আশা করছি, এভাবে পড়লে এইচএসসি এবং মেডিকেল ভর্তি পরীক্ষাসহ যেকোনো ভর্তি পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে