উন্নত দেশগুলো তাদের বিদ্যাপীঠগুলোতে বিশ্বের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানায়। এমনই একটি দেশ সুইডেন, যেটি বছরের পর বছর এর নাগরিকদের কাঙ্ক্ষিত আর্থসামাজিক অবস্থা নিশ্চিত করে আসছে। বিশ্বখ্যাত সব ব্যবসাপ্রতিষ্ঠানের এই আশ্রয়স্থলে ক্যারিয়ার গঠন হাজার হাজার বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য।
দেশটির সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনালসের (এসআই স্কলারশিপ) আওতায় নির্বাচিতদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের ৩১টি দেশের শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
জীবনযাত্রার ব্যয় বহনের জন্য মাসে ১২ হাজার সুইডিশ ক্রোনা (বাংলাদেশি প্রায় ১ লাখ ৩৩ হাজার ৩২৬ টাকা) দেবে। স্বাস্থ্যবিমা প্রদান করবে। ভ্রমণের জন্য ১৫ হাজার ক্রোনা অনুদান দেবে। এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ লাভের সুযোগ, যা শক্তিশালী নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেয়।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের নাগরিক হতে হবে। স্নাতক ডিগ্রি ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। প্রথম শ্রেণির সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে।
যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)। লেটারস অব রেফারেন্স। কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র। বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি। মোটিভেশনাল লেটার।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সুইডিশ ইনস্টিটিউটের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে