
আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব মেডিসিন ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বার সকাল ৮টায় খুলে দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৯টায় বন্ধ করা হবে। পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানো নিশ্চিত করতে পর্যাপ্ত সময় হাতে রেখে বের হতে অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, আসন্ন শিক্ষাবর্ষে (এমবিবিএস) ভর্তি পরীক্ষার জন্য আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। দেশে মেডিকেল কলেজ ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।
সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে হয় মেধাতালিকার ভিত্তিতে। ভালো কলেজে ভর্তি হন তালিকার প্রথম থাকা শিক্ষার্থীরা। সরকারিতে ৫ হাজার ৩৮০ ও বেসরকারিতে ৬ হাজার ২৯৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) ভর্তি পরীক্ষা।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা প্রবেশপত্র, কালো রঙের বলপয়েন্ট কলম ব্যতীত অন্য কোনো ধরনের কলম, ঘড়ি, ক্যালকুলেটর ও ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবেন না।
এদিকে দীর্ঘ সময় ধরে মেডিকেলে ভর্তির প্রক্রিয়ায় অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাতিলের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোর মালিক পক্ষ চেষ্টা করে আসছিল। তবে অটোমেশন বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো ওই দাবির বরাবর বিপক্ষেই অবস্থান নিয়ে আসছে।
তারা জানান, অটোমেশন পদ্ধতি বাতিল হলে ভর্তির ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা বাড়বে। মেধার চেয়ে অর্থই ভর্তির ক্ষেত্রে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে