চলতি বছরের গত ২০ মে শুরু হওয়া দেশের গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পছন্দ ক্রমসহ ভর্তি আবেদনের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। এদিকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় বাড়ানো হয়েছে এক দিন।
আজ মঙ্গলবার সময় বাড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গুচ্ছ সমন্বয় কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
উপাচার্য বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় নিয়ে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে আবেদনের সময় এক দিন বাড়ানো হয়েছে। এরই মধ্যে আমি অর্ডারও দিয়ে দিয়েছি।’
উপাচার্য আনোয়ার হোসেন এ সময় বলেন, ‘আপাতত সময় এক দিন বাড়ানো হলো। তবে এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সময় আরও বাড়ানো হবে। কোনো শিক্ষার্থী আবেদন করা থেকে বঞ্চিত হবে না। আমরা তো শিক্ষার্থীদের জন্যই।’
এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা ২৭ এপ্রিল, বি ইউনিটের (মানবিক অনুষদ) পরীক্ষা ৩ মে ও সি ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে