
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাবের আয়োজনে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব পণ্য নিয়ে অনুষ্ঠিত হল ‘ইকো ফেয়ার ৩.০ ’। গত ১৯ ও ২০ মে দুই দিনব্যাপী ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস আফতাবনগরে প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প পণ্য এবং ব্যবসার বিভিন্ন ধরন ও উদ্ভাবনাকে শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত করানো হয়। এবারের প্রদর্শনীতে সর্বমোট ১৯টি স্টলে নিজেদের পণ্য নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এয়ার কমান্ডার (অব.) ইশফাক ইলাহী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তাঁরা স্টলগুলো পরিদর্শন করেন। টেকসই জীবনযাপনের জন্য কাঠের তৈরি পণ্য, মাটির তৈরি পণ্য দেখে তাঁরা শিক্ষার্থীদের প্রশংসা করেন।
অতিথিরা ‘গ্রিন কর্নার’ নামক একটা ক্ষুদ্র নার্সারির উদ্বোধন করেন, যেখানে কোনো দোকানদার ছাড়াই নির্ধারিত মূল্য রেখে শিক্ষার্থীরা গাছ লাগাতে পারবেন। ‘ইকো ফেয়ার ৩.০’-এর মতো আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে অনুপ্রাণিত করবে এবং দেশের পরিবেশ সুরক্ষায় অবদান রাখবে বলে আয়োজকেরা মনে করেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৬ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
২১ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১ দিন আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে