পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি গ্যাস উদ্ভাবন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মাসি বিভাগের শিক্ষার্থী অহিদুর রহমান। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সম্প্রতি অহিদুর রহমান এই উদ্ভাবনের জন্য গ্রামীণ ফোন এবং স্টার্টআপ বাংলাদেশ আয়োজিত আইডিয়া ডিজাইন বুট ক্যাম্প পাবনা জেলায় বিজয়ী হয়েছেন। এ জন্য তিনি পুরস্কার পেয়েছেন ১ লাখ টাকা।
প্রতিদিন দেশে প্রায় ৬৪৬ টন পলিথিনবর্জ্য উৎপন্ন হয়। অহিদুর রহমান জানান, এক কেজি সেলুলোজ ও এক কেজি পলিথিনের বিক্রিয়া থেকে যে গ্যাস পাওয়া যাবে, তা প্রায় ৭ ঘণ্টা ধরে জ্বালানো সম্ভব। এ ক্ষেত্রে পলিথিনের সঙ্গে সেলুলোজ ১:১ ভরের অনুপাতে এয়ারটাইট অবস্থায় ২০০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে কাঙ্ক্ষিত জ্বালানি গ্যাস উৎপন্ন হবে। এ গ্যাস রান্না থেকে শুরু করে কলকারখানায় ব্যবহারের উপযোগী। এ প্রক্রিয়ায় তৈরি গ্যাস বাজারদরের চেয়ে ৪০ শতাংশ কম দামে পাওয়া সম্ভব।
এই প্রতিযোগিতায় বিজয়ী হব ভাবিনি। তবে আমার বিশ্বাস ও ইচ্ছা ছিল, ভবিষ্যতে এই আইডিয়া নিয়ে কাজ করব।
অহিদুর রহমান বলেন, ‘এই প্রতিযোগিতায় বিজয়ী হব ভাবিনি। তবে আমার বিশ্বাস ও ইচ্ছা ছিল, ভবিষ্যতে এই আইডিয়া নিয়ে কাজ করব।’ এ গবেষণার প্রাথমিক পর্ব শেষ করতে কমপক্ষে ১০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন অহিদুর রহমান।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে