
স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ‘রেক্সল দ্বারা সুরক্ষিত’ নামের হাত ধোয়া কর্মসূচির আয়োজন করল রেডিয়েন্ট কেয়ার লিমিটেড (আরসিএল)। রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের সাবানের ব্র্যান্ড Raxoll-এর তত্ত্বাবধানে হাত ধোয়ার প্রয়োজনীয়তাবিষয়ক কর্মশালার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঝিনাইদহের ‘জাহেদী ফাউন্ডেশনের’ দুটি স্কুলের ক্যাম্পাসে এ কর্মসূচি পরিচালিত হয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ মোট ২৫০ শিক্ষার্থীর উপস্থিতিতে গিফট কার্ড বিতরণ, সেমিনার আয়োজন, হাত ধোয়ার মাধ্যমে শিশুদের কোমল মনকে উজ্জীবিত করে হাতের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুম মুনিরার উপস্থিতিতে বিদ্যালয়ের ৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীকে এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে খেলার ছলে হাত ধোয়ানো হয়। মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় ২০০৯ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি জেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান।
পঞ্চম শ্রেণির পড়াশোনার পাশাপাশি বিশেষ থেরাপির মাধ্যমে স্বাভাবিক জীবনে অভ্যস্ত করার প্রশিক্ষণ দেওয়া হয়। ২০২৩ সালে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বার্লিন স্পেশাল অলিম্পিকে তিনটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক লাভ করে।
অপর প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফ উজ জামানের উপস্থিতিতে ২০০ শিক্ষার্থীকে হাত ধোয়ান স্বাস্থ্যকর্মীরা। এ সময় তাদের হাতে তুলে দেওয়া হয় গিফট। ২০২৪ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরু করে জবেদা খাতুন একাডেমি। শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩৬০ ডিগ্রি অ্যাপ্রোচ শিক্ষার ব্যবস্থা করা হয়।
হাত ধোয়ার এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ সময় বিদ্যালয়গুলোতে এক আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৩ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৮ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২০ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২১ ঘণ্টা আগে