শেষ বর্ষের ডিজাইন জুরি একজন স্থাপত্য বিভাগের ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ধরনের জুরিগুলো একজন শিক্ষার্থীর স্থপতি হওয়ার শেষ ধাপ এবং পেশাগত জীবনের প্রস্তুতির প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হয়। এই জুরির মাধ্যমে তাঁদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং নকশার গভীর চিন্তাশক্তির যাচাই হয়।
গত ১৯ অক্টোবর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের আয়োজনে শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের থিসিস জুরি শুরু হয়েছে, যা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নকশা উপস্থাপন এবং আলোচনা চলবে।
জুরির প্রথম দিন (১৭ অক্টোবর) অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জুরি চলাকালীন সময় বিশিষ্ট স্থপতি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। তাঁরা মূল্যবান মতামত এবং দিকনির্দেশনা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন—বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. এস এম নাজমুল ইমাম, স্থপতি রফিক আজম, স্থপতি নাজমুল হক বুলবুলসহ অন্যান্য প্রথিতযশা স্থপতিরা।
ছাত্রছাত্রীরা উদ্ভাবনী এবং প্রায়োগিক নকশা উপস্থাপন করেন। যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ট্রান্সপোর্ট সিমুলেশন এবং স্মার্ট সিটি ডিজাইনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার উল্লেখযোগ্য ছিল। এই নকশাগুলো উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা অর্জন করেছে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় স্থপতিদের প্রতিভার প্রমাণ বহন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ড. সাজ্জাদ হোসেন, ডিন, স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস; ড. নন্দিনী আওয়াল, বিভাগীয় প্রধান এবং স্থাপত্য বিভাগের অন্যান্য অনুষদ সদস্য। তাঁরা ছাত্রছাত্রীদের নকশার উৎকর্ষতা সম্পর্কে মতামত প্রদান করেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৪ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৬ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৭ ঘণ্টা আগে