২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এবারে দুই ধাপে রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুরুতে ৮ ফেব্রুয়ারি প্রাক্-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি। রুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী তিন শিফটে প্রাক্-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে।
এরপর গত ১০ ফেব্রুয়ারি ভর্তির প্রাক্-নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে তিন শিফটে ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ৭ হাজার ৯৩০ জন ভর্তি-ইচ্ছুক চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ বছর রুয়েটে ১ হাজার ২৩৫ আসনের বিপরীতে লড়েছেন ১৯ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে লড়েছেন ১৭ জন শিক্ষার্থী।
বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল গুচ্ছের অধীনে পরীক্ষা নিলেও এবার নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়া হয়েছে। রুয়েটের ভর্তি পরীক্ষায় এবার রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে