
ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের আয়োজনে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ২৪৪টি দল ও ৭৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আয়োজনের মধ্যে ছিল পাঁচটি কর্মশালা এবং চারটি প্রতিযোগিতামূলক রাউন্ড। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বিনিয়োগবিষয়ক জ্ঞান, বিনিয়োগের কৌশল, দক্ষতা এবং শেয়ারবাজারের লেনদেন প্রক্রিয়া সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেছেন। গতকাল রোববার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির অডিটরিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ৭টি দল নির্বাচিত হয়। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, প্রথম রানার আপ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি দ্বিতীয় রানার আপ হিসেবে বিজয়ী হয়। বিজয়ীদের সিটি ব্রোকারেজ লিমিটেড থেকে অর্থ পুরস্কার, ট্রফি, সার্টিফিকেট এবং সিটি ব্রোকারেজ লিমিটেডে ইন্টার্নশিপ সুবিধা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম। ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ। সবশেষে, ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ক্লাবের মডারেটর লিও ভাস্কর দেউরির সমাপনী বক্তব্য এবং ধন্যবাদ জানানোর মাধ্যমে এই আয়োজনের ইতি টানেন। এই প্রতিযোগিতার স্পনসর ছিল সিটি ব্রোকারেজ লিমিটেড।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে