আসাম রাজ্যের প্রথম কলেজ হিসেবে সিলেটে মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। এর বয়স এখন প্রায় ১৩২ বছর। শিক্ষা তো বটেই, আসাম ও সিলেট অঞ্চলে সংস্কৃতি, ক্রীড়া ও রাজনীতির প্রসারেও শিক্ষাপ্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা পালন করেছে। সে ধারাতেই ২০১৩ সালের ১৯ ডিসেম্বর সেখানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নাট্য সংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’। সংগঠনটি কাজের স্বীকৃতি হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছে ২০১৭ সালে।
প্রতিষ্ঠার ইতিহাস
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৬৪ জেলায় ৬৪টি নাটক নির্মাণ প্রকল্পে মুরারিচাঁদ কলেজ অংশ নেয়। সেখানে কলেজের শিক্ষার্থীরা মাহবুব লীলেনের লেখা ও আমিরুল ইসলাম বাবুর নির্দেশনায় ‘মুক্তিকথন’ নাটকটি মঞ্চায়ন করেন। এই নাটকের সফল মঞ্চায়নের পর এর সঙ্গে সংশ্লিষ্টরা এখানে একটি স্থায়ী নাট্য সংগঠন তৈরির কাজ শুরু করেন। মুরারিচাঁদ কলেজের তখনকার অধ্যক্ষ অধ্যাপক ধীরেশ চন্দ্র সরকারের পৃষ্ঠপোষকতায় থিয়েটার মুরারিচাঁদ প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির এক দশক পূর্তি উপলক্ষে সম্প্রতি ১০ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল।
থিয়েটার মুরারিচাঁদ এ পর্যন্ত কলেজ এবং এর বাইরে ৪টি মঞ্চনাটক, ৯টি পথনাটক, ১টি পালা ও নৃত্যনাট্য, আবৃত্তি অনুষ্ঠানসহ মোট ৩৭টি সফল প্রযোজনা করেছে। ২০১৪ সালের ৮ মে বাকার বকুলের ‘দুর্ঘটনা’ নামক মঞ্চনাটক সংগঠনটির প্রথম প্রযোজনা। এরপর ২০১৬ সালের ২৬ অক্টোবর রুবাইয়াৎ আহমেদ রচিত ‘রংমহল’, ২০১৯ সালে বদরুজ্জামান আলমগীরের রচিত ‘পানিবালা’ এবং ২০২২ সালে উজ্জ্বল সিংহের ‘পুতুল মানুষ’ নাটক মঞ্চায়ন করে সংগঠনটি।
থিয়েটার মুরারিচাঁদের বর্তমান সভাপতি রিংকু মালাকার বলেন, থিয়েটার মুরারিচাঁদ এক দশক পেরিয়েছে। সিলেটের নাট্যাঙ্গনকে এগিয়ে নিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্যাম্পাসে নাট্যপ্রেমী শিক্ষার্থীদের নাট্যচর্চার প্ল্যাটফর্ম তৈরি করে দিতে কলেজ প্রশাসনের সহযোগিতায় থিয়েটার মুরারিচাঁদ এগিয়ে চলছে। লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্য শিক্ষা কার্যক্রমে সংগঠনটি একধাপ এগিয়ে।
সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মাত জেবিন আক্তার জানান, সমাজের অসংগতি নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সংগঠনের সদস্যরা লেখাপড়া ও সাংগঠনিক কাজ—দুটোই সমানতালে করে চলেছে।
মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, দেশের যেকোনো সংকটে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। থিয়েটার মুরারিচাঁদ প্রতিনিয়ত সমাজের অন্যায়-অবিচার, অপকর্ম ও অসংগতিগুলো তাদের নাটকের মাধ্যমে তুলে ধরছে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১১ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৬ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৮ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৯ ঘণ্টা আগে