বসন্ত মানেই রং, উচ্ছ্বাস আর প্রাণের জাগরণ। শীত কাটিয়ে প্রকৃতি নতুন প্রাণে ফিরেছে। চারদিকে ফুলের বাহার, কোকিলের কুহুতান আর হালকা মৃদু বাতাস মনকে প্রফুল্ল করে। প্রকৃতির এই পরিবর্তন শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, মানুষের মনেও আনে প্রশান্তি।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (পাবিপ্রবি) বসন্ত হাওয়া ছড়িয়েছে। এর আগমনী বার্তা দিয়েছে আগুনরাঙা পলাশ। কেন্দ্রীয় শহীদ মিনার, লেকপাড় এবং স্বাধীনতা চত্বরের পাশে কমলা-লাল পলাশ ফুটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে কেন্দ্রীয় মসজিদের পাশের বাগানে দেখা মিলবে ইনকা গাঁদা, স্টার, চন্দ্রমল্লিকা, ডেনথাচ, জবা ও গোলাপ ফুল; প্রশাসনিক ভবনের সামনে কুইন সুপার, ইনকা গাঁদা, পিটুনিয়াসহ অন্যান্য ফুল।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের শিক্ষার্থী এস এম জাওয়াদ বলেন, এবার ক্যাম্পাস একটু সাজানো মনে হচ্ছে। সব জায়গায় ফুল ফুটেছে।
বিশ্ববিদ্যালয় এস্টেট শাখা বলছে, এবার বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে ফুলগাছ লাগানো হয়েছে। উপরেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘উপাচার্য স্যারের নির্দেশে আমরা এবার ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধনে পরিকল্পিতভাবে কাজ শুরু করেছি। শুধু মৌসুমি ফুল নয়, স্থায়ী সৌন্দর্যবর্ধনেরও পরিকল্পনা আছে।’

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে